বিশ্বকাপের প্রতিটি আসরের সর্বোচ্চ গোলদাতা
প্রথম খেলোয়াড় হিসেবে দুই আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতার হাতছানি হ্যারি কেইনের সামনে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বকাপে গোল করা যেন কঠিন হয়ে যাচ্ছে। ইদানিং ৬ গোলই গোল্ডেন বুটের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। দুটি আসরে তো পাঁচ গোল করেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়া গেছে। অসাধারণ সব ফরোয়ার্ডদের উপস্থিতি এবার ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে।
প্রতিটি আসরই বসে নানা রেকর্ড ভাঙার হাতছানি নিয়ে। এই আসরে তেমন একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে হ্যারি কেইন। প্রায় শতবর্ষী টুর্নামেন্টে একাধিকবাব আসর সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি কেউ। অনন্য সেই কীর্তি গড়ার হাতছানি ইংলিশ ফরোয়ার্ডের সামনে।
বিশ্বকাপে ১৯৮২ সাল থেকে আসরের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন শু দেওয়া শুরু হয়েছিল। ২০১০ সালে এই পুরস্কারের নাম বদলে দাঁড়ায় গোল্ডেন বুট।
১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড গড়েন ফ্রান্সের জুস্ত ফঁতেইন। তার বাইরে এক আসরে ১০ বা এর বেশি গোল করেন কেবল হাঙ্গেরির সান্দর কোচিশ ও জার্মানির জার্ড মুলার।
বিশ্বকাপের প্রতিটি আসরের সর্বোচ্চ গোলদাতা:
১৯৩০: গিয়েরমো স্তাবিলে (আজেন্টিনা) ৮টি
১৯৩৪: অলদ্রিখ নেয়েদলি (চেকোস্লোভাকিয়া) ৫টি
১৯৩৮: লিওনিদাস (ব্রাজিল) ৭টি
১৯৫০: আদেমির (ব্রাজিল) ৮টি
১৯৫৪: সান্দর কোচিশ (হাঙ্গেরি) ১১টি
১৯৫৮: জুস্ত ফঁতেন (ফ্রান্স) ১৩টি
১৯৬২: ফ্লোরিয়ান আলবের্ত (হাঙ্গেরি), গারিঞ্চা (ব্রাজিল), ভালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), দ্রাজান জেরকোভিচ (যুগোস্লোভিয়া), লিওনেল সানচেস (চিলি), ভাভা (ব্রাজিল) ৪টি
১৯৬৬: ইউজেবিও (পর্তুগাল) ৯টি
১৯৭০: জার্ড মুলার (জার্মানি) ১০টি
১৯৭৪: জেগ্রোস লাটো (পোল্যান্ড) ৭টি
১৯৭৮: মারিও কেম্পেস (আর্জেন্টিনা) ৬টি
১৯৮২: পাওলো রস্সি (ইতালি) ৬টি
১৯৮৬: গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ৬টি
১৯৯০: সালভাতোর স্কিল্লাচি (ইতালি) ৬টি
১৯৯৪: ওলেগ সালেনকো (রাশিয়া) খ্রিস্তো স্ত্রইচকফ (বুলগেরিয়া) ৬টি
১৯৯৮: দাভোর সুকের (ক্রোয়েশিয়া) ৬টি
২০০২: রোনালদো (ব্রাজিল) ৮টি
২০০৬: মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ৫টি
২০১০: টমাস মুলার (জার্মানি) ৫টি
২০১৪: হামেস রদ্রিগেস (কলম্বিয়া) ৬টি
২০১৮: হ্যারি কেইন (ইংল্যান্ড) ৬টি
