মরুর বুকে প্রথম বিশ্বকাপে প্রথম গোল ভালেন্সিয়ার
ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করে নিলেন এনের ভালেন্সিয়া।
বিশ্বকাপ শুরুর তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে উদযাপন শুরু করে একুয়েডর। অফসাইডের খাড়ায় সে যাত্রায় বিমুখ হতে হলেও ,বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদের। ষোড়শ মিনিটে সেই এনের ভালেন্সিয়াই দলকে এগিয়ে নিলেন।
আল বাইত স্টেডিয়ামে রোববার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়ায় ফুটবলের লড়াই। কাতারের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে সতীর্থের দারুণ অ্যাক্রোবেটিক পাস পেয়ে গোলমুখ থেকে হেডে জালে বল পাঠান ভালেন্সিয়া। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডে বাঁশি বাজান রেফারি।
একের পর এক আক্রমণে প্রবল চাপ ধরে রাখে একুয়েডর। তেমনই এক আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়েন ভালেন্সিয়া। তাকে গোলরক্ষক সাদ আলশিয়েব ফেলে দিলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাশি বাঁজান রেফারি।
নিখুঁত শটে বল জালে পাঠান ফেনেরবাচের ফরোয়ার্ড ভালেন্সিয়া। আগেই উল্টোদিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক কোনো সুযোগই পাননি। আসরের প্রথম গোল করে ইতিহাসের পতায় নাম উঠে গেল ভালেন্সিয়ার।
