২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানে যেতে পারেন হোন্ডা

সিএসকেএ মস্কো থেকে এসি মিলানে যেতে পারেন বিশ্বকাপ কাঁপানো জাপানি তারকা কিউসুকে হোন্ডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 02:52 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

রোম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -সিএসকেএ মস্কো থেকে এসি মিলানে যেতে পারেন বিশ্বকাপ কাঁপানো জাপানি তারকা কিউসুকে হোন্ডা। বৃহস্পতিবার হোন্ডাকে দলে ভেড়াতে ১৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় ইতালিয়ান ক্লাবটি। তবে ১৫ মিলিয়ন ইউরো পেলে রাশিয়ান ক্লাবটি হোন্ডাকে ছাড়তে রাজি। জাপানি এই তারকা খেলোয়াড়কে খুব তাড়াতাড়ি চুক্তিবদ্ধ করতে পারবে বলে আত্মবিশ্বাসী ইতালিয়ান ক্লাবটির কর্মকর্তারা। গত মৌসুমে রাশিয়ান লিগে হোন্ডা খেলেছেন দুর্দান্ত। এরপর বিশ্বকাপে জাপানের হয়ে তিনি করেছেন চোখ জুড়ানো দু'টি গোল। ফলে সবার নজরে পড়েন জাপানের এই আক্রমণভাগের খেলোয়াড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০৪০ ঘ.