২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ে-জাপান গোলশূন্য প্রথমার্ধ

বিশ্বকাপে জাপান - প্যারাগুয়ে খেলার প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 01:00 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে জাপান - প্যারাগুয়ে খেলার প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়েছে। প্রিটোরিয়ার ভার্সফেল্ড স্টেডিয়ামের প্রথমার্ধে কোনো দলই কেউ কাউকে চেপে ধরতে পারেনি। খেলার ২০ মিনিটে প্যারাগুয়ে গোলের প্রথম সুযোগ পেয়েছিল। লুকাস ব্যারিওস জাপানের পেনাল্টি বক্সে ঢুকেও গোল করতে পারেননি। তার শট গোলরক্ষক ইইজি কাওয়াসিমার পায়ে লেগে ফিরে আসে। জাপান পাল্টা আক্রমণ চালায় ২২ মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে দাইসুকে মাতসুইয়ের প্রচণ্ড শট ক্রসবাওে লাগে। প্যারাগুয়ে ২৯ মিনিটে কর্নার থেকে আরেকটি গোলের সুযোগ তৈরি করেছিল । বক্সের ভিতর বল পেয়েও তা বাইওে পাঠান রোক সান্তাক্রুজ। খেলার ৪০ মিনিটে আবার জাপানের আক্রমণ। বক্সের বাইরে থেকে হোন্ডার তীব্র শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। প্যারাগুয়ে এ ম্যাচে দলে পাঁচটি পরিবর্তন আনলেও এশিয়ার শেষ আশা জাপান আগের ম্যাচের দল নিয়েই মাঠে নামে। গত ম্যাচে না খেললেও রক্ষণভাগের কার্লোস বনেট, অ্যান্টোলিন আলকারাজ ও আক্রমণভাগের লুকাস ব্যারিওস খেলছেন এ ম্যাচে। প্রতিযোগিতায় প্রথমবারের মতো মাঠে নেমেছেন মাঝমাঠের খেলোয়াড় নেস্টর অর্টিগোজা ও আক্রমণভাগের অ্যাডগার বেনিটেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০৫৮ ঘ.