২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির সামনে লড়াকু স্লোভাকিয়া

এবারের বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠতে বেশ ঝামেলায়ই পড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। বৃহস্পতিবার 'এফ' গ্র"পে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে সামলাতে হবে লড়াকু স্লোভাকিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 12:40 PM

জোহানেসবার্গ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠতে বেশ ঝামেলায়ই পড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। বৃহস্পতিবার 'এফ' গ্র"পে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে সামলাতে হবে লড়াকু স্লোভাকিয়াকে। প্রথম দুই ম্যাচ ড্রয়ের দুই পয়েন্ট পাওয়া ইতালি এ ম্যাচে ড্র করলেও ইতালির সম্ভাবনা থাকবে পরের পর্বে চলে যাওয়ার। যদি একই গ্র"পের অন্য ম্যাচে চিলি হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে। তবে মার্সেলো লিপ্পির দল জিততেই চায়। কারণ জিতলে শেষ ষোলতে জায়গা নিতে অন্য কারো ওপর নির্ভর করতে হবে না তাদের। এদিকে, প্রথম দু'ম্যাচে ড্রয়ের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে ২০০৬ এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকে। ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারের ব্যর্থতাতেই দু'ম্যাচে দু' গোল খেয়েছে চ্যাম্পিয়নরা। তবে ক্যানাভারোর ভাষ্য অন্যরকম। তিনি ব্যর্থতার দায় পুরো দলের ওপরই চাপিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা একটি দল হিসেবে খেলতে ব্যর্থ হয়েছি। এর জন্য একক কোনো খেলোয়াড় দায়ী নয়।" সেইসঙ্গে আগামী ম্যাচ নিয়েও আশাবাদী তিনি, "আমাদের বিশ্বকাপ মোটেই শেষ হয়ে যায়নি।" তবে ক্যানাভারোর আশ্বাসে ভুলছে না ইতালির সমর্থকরা। এক জরিপে দেখা গেছে, সমর্থকদের ৭০ শতাংশই চায়, স্লোভাকিয়া বিপক্ষে ক্য্যানাভারোকে সাইড বেঞ্চে বসিয়ে রাখতে। যে রক্ষণভাগের জন্য ইতালির এত নামডাক, সেই রক্ষণভাগই এবার বেসামাল। ক্যানাভারো নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই। তার ওপর এক নম্বর গোলরক্ষক অভিজ্ঞ জিয়ানলুকা বুফোঁ ইনজুরির কারণে গত ম্যাচের মতো এ ম্যাচেও খেলবেন না। শুধু রক্ষণভাগই নয়। মাঝমাঠেও ইতালির বেহাল দশা। আন্দ্রে পিরলো না থাকায় আক্রমণভাগে বল যোগান দেয়ার সঠিক খেলোয়াড় নেই। স্লোভাকিয়ার বিপক্ষে অবশ্য ইনজুরি কাটিয়ে খেলার কথা পিরলোর। আর আক্রমণভাগে আলবার্তো জিলারদিনোর জায়গায় এ ম্যাচে লিপ্পি নামাতে পারেন আন্তোনিও ডি নাটালেকে। লিপ্পি অবশ্য মনে করছেন তার দল দ্বিতীয় পর্বে যাবেই। বলা দরকার, ১৯৮২'র বিশ্বকাপে ইতালি গ্র"প পর্বের তিনটি ম্যাচই ড্র করে কোনোমতে পরের পর্বে উঠেছিল। তারপর দুর্দান্ত খেলে জিতে নেয় বিশ্বকাপই। ফাইনালে তারা জার্মানিকে হারিয়েছিল সেবার। দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা রয়েছে স্লোভাকিয়ারও। তবে তার জন্য জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই। তারপরও তাদের নির্ভর করতে হবে প্যারাগুয়ে - নিউজিল্যান্ড ম্যাচের ওপর। কোচ ভ