২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিদানের মতো নেতা খুঁজছে ফ্রান্স

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর বাকি মাত্র তিনদিন। অথচ এখনো নির্ভরযোগ্য নেতা খুজে পাচ্ছে না ফ্রান্স। ২০০৬ সালে জিনেদিন জিদানের অধিনায়কত্বে ফান্স ফাইনালে উঠেছিল। সেই রকম একজন নেতারই খোঁজ করছেন রেমন্ড ডমেনেখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

জোহানেসবার্গ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর বাকি মাত্র তিনদিন। অথচ এখনো নির্ভরযোগ্য নেতা খুজে পাচ্ছে না ফ্রান্স। ২০০৬ সালে জিনেদিন জিদানের অধিনায়কত্বে ফান্স ফাইনালে উঠেছিল। সেই রকম একজন নেতারই খোঁজ করছেন রেমন্ড ডমেনেখ। দলে রয়েছেন দুই সাবেক অধিনায়ক থিয়েরি অঁরি এবং উইলিয়াম গালাস। কিন্তু কাউকেই অধিনায়কের দায়িত্ব দেননি কোচ। বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে তিনি বেছে নিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় প্যাট্রিক এভরাকে। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এভরার নেতৃত্বে ফ্রান্স নিজেদের মেলে ধরতে পারেনি। কোস্টারিকাকে ২-১ গোলে হারালেও তিউনিশিয়ার সঙ্গে ড্র করে ১-১ এ। আর চীনের কাছে তো হেরেই যায় ১-০ ব্যবধানে। অঁরিকে ইদানিং প্রথম একাদশেই নিয়মিত রাখেন না ডমেনেখ। আর গালাসের ফিটনেস নিয়ে তেমন খুশি নন। তাই এভরার হাতেই দিয়েছেন নেতৃত্বের গুরু দায়িত্ব। শোনা যাচ্ছে এটি নিয়ে নাকি কোচের ওপর বেশ নাখোশ গালাস। তবে কথা বলার ওপর নিষেধাজ্ঞা থাকায় সাংবাদিকদের কাছে মুখ খুলছেন না তিনি। বিশ্বকাপে ফ্রান্সের প্রথম খেলা উরুগুয়ের বিপক্ষে, ১১ জুন। 'এ' গ্রুপের বাকি দু'দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো। বিশ্বকাপ জয়ী ফ্রান্সের রক্ষণভাগের সাবেক খেলোয়াড় মার্সেল ডেসাইলি তো সাফ জানিয়ে দিয়েছেন, 'দল' হিসেবে খেলতে না পারলে প্রথম পর্বেই অঘটনের শিকার হতে পারে ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৪৩ ঘ. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এমএইচ