রিইউনিয়ন আইল্যান্ড, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচে শুক্রবার চীন ১-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে।
অন্যান্য খেলায় আইভোরিকোস্ট ২-০ গোলে জাপানকে ও স্লোভেনিয়া ৩-১ ব্যবধানে হারায় নিউজিল্যান্ডকে।
ফ্রান্সের রিইউনিয়ন আইল্যান্ডে খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি চীন ও ফ্রান্স।
তবে ১৩ মিনিটে মাঝ-মাঠের খেলোয়াড় উইলিয়াম গ্যালাস চীনের জালে বল জড়িয়ে দিলেও রেফারি অফ-সাইড ধরায় তা বাতিল হয়ে যায়। এছাড়া গ্যালাসের নেয়া আরেকটি শট ফিরে আসে গোলপোস্টে লেগে, ৩৫ মিনিটে।
বিরতির পর ৬৮ মিনিটে ফ্রি-কিক থেকে ফ্রান্সের জালে বল জড়িয়ে চীনকে এগিয়ে দেন ডেং ঝুউ জিয়াং। গোল শোধে মরিয়া উঠে ফ্রান্স। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপের টিকেট না পাওয়া চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/১৭৪০ ঘ.
bdnews24