২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাই জিতবে বিশ্বকাপ: মেসি

আর্জেন্টিনার স্বপ্নকে বাস্তব রূপ দিতে দক্ষিণ আফ্রিকা এসেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- আর্জেন্টিনার স্বপ্নকে বাস্তব রূপ দিতে দক্ষিণ আফ্রিকা এসেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি। বাছাই পর্বে মোটেও ভালো খেলতে পারেনি। তাই বিশ্বকাপের টিকেট পেতে আর্জেন্টিনাকে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু মেসির বিশ্বাস, পরিস্থিতি এখন পাল্টে গেছে। তিনি বলছেন, "আর্জেন্টিনা সব দলের চেয়ে এগিয়ে এসেছে। সেই সঙ্গে কাপ জেতার জন্য অনেক পরিশ্রম করেছি।। আর্জেন্টিনা কাপ জিততে চায় বলে ঘোষণা দেন তিনি। বলেন, দলে অনেক নামিদামি খেলোয়াড় আছেন, যারা শিরোপার জন্যই লড়াই করেন, অন্য কিছুর জন্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০৮ ঘ.