২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারতম ম্যাচে জার্মানির প্রতিপক্ষ ইউক্রেইন

জুনে পোল্যান্ড ও কলম্বিয়ার বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 10:51 PM

Updated : 24 Apr 2023, 10:51 PM

আগামী জুনের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক হাজারতম ম্যাচের প্রতিপক্ষ ইউক্রেইন।

আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হওয়ায় বাছাইপর্বে খেলতে হচ্ছে না জার্মানিকে। প্রস্তুতির অংশ হিসেবে তারা খেলছে প্রীতি ম্যাচ।

১২ জুন ব্রেমেনে ইউক্রেইনের মুখোমুখি হবে জার্মানরা। ১৬ জুন তারা খেলবে পোল্যান্ডের মাঠে। এরপর ২০ জুন ঘরের মাঠে দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

গত দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া জার্মানি এখন পর্যন্ত ইউক্রেইনের বিপক্ষে আট ম্যাচ খেলে হারেনি। সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২০ সালের নভেম্বরে, উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল জার্মানরা।