২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেসের সম্মানে আয়োজিত ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর

পর্তুগিজ মহাতারকাকে ম্যাচটিতে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

তেভেসের সম্মানে আয়োজিত ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর

লিওনেল মেসি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 03:21 PM

Updated : 27 Nov 2026, 03:21 PM

চার বছর আগে বুটজোড়া তুলে রাখা কার্লোস তেভেসের সম্মানে একটি ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে, যেখানে খেলবেন লিওনেল মেসি।

সাবেক জাতীয় দল সতীর্থের জন্য আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় ম্যাচটিতে আর্জেন্টিনার মহাতারকা মেসির খেলার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে আয়োজকরা।

ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ইউভেন্তুসের মতো ইউরোপের বড় ক্লাবে খেলা তেভেস সবশেষ খেলেন শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে, এবং ২০২২ সালে ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

ক্লাব ফুটবলে অনেক ট্রফি জয়ী তেভেস গত বছর নিজের একটা ইচ্ছার কথা জানিয়ে বলেন, তার জন্য আয়োজিত এই ম্যাচে মেসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে সাবেক সতীর্থ রোনালদোকে দেখতে চান তিনি।

সেখানে কিছুদিন আগে জাতীয় দলকে বিদায় জানানো এবং বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা মেসির খেলার বিষয়টি আপাতত নিশ্চিত করেছে আয়োজকরা।

“এল আপাচের (তেভেসের ডাক নাম) শেষ ম্যাচে বিশ্বের সেরা ফুটবলারকে স্বাগত জানাতে পারা হবে দারুণ সম্মানের।”

মেসি ছাড়াও রিও ফার্ডিনান্ড, সের্হিও আগুয়েরো, লেয়ান্দ্রো পারেদেস, জানলুইজি বুফ্ফন ও মার্তিন পালের্মো ম্যাচটি খেলার কথা নিশ্চিত করেছেন।

ম্যাচটি হবে বোকা জুনিয়র্সের মাঠে।

কিছুদিন আগে জাতীয় দলকে বিদায় বলেছেন মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদোও। বর্তমানে আল নাস্রে খেলা পর্তুগিজ মহাতারকাকে এই ম্যাচে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।