২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কয়েক সপ্তাহের’ জন্য মাঠের বাইরে চেলসি অধিনায়ক

আরও শক্তিশালী হয়ে ফিরবেন রিস জেমস, মনে করছেন চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনো।

‘কয়েক সপ্তাহের’ জন্য মাঠের বাইরে চেলসি অধিনায়ক

চেলসি অধিনায়ক রিস জেমস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 09:09 PM

Updated : 18 Aug 2023, 09:09 PM

মৌসুম শুরু হতে না হতেই বড় ধাক্কা খেল চেলসি। চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য অধিনায়ক রিস জেমসের ছিটকে পড়ার কথা নিশ্চিত করলেন কোচ মাওরিসিও পচেত্তিনো। 

গত রোববার লিভারপুলের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচ দিয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করে চেলসি। শুরুর একাদশে থাকা জেমসকে ৭৭ মিনিটে উঠিয়ে নেন পচেত্তিনো। 

এই সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পান ২৩ বছর বয়সী জেমস। এরই মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তিনি। 

অধিনায়ককে হারানোয় হতাশ আর্জেন্টাইন কোচ পচেত্তিনো। 

“এটা দুঃখজনক কারণ সে আমাদের অধিনায়ক। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সে রোমাঞ্চিত ও প্রাণশক্তিতে পরিপূর্ণ ছিল। সে আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসবে এটা নিশ্চিত। কয়েক সপ্তাহের ব্যাপার।” 

গত মৌসুমেও চোটের কারণে লম্বা সময় বাইরে ছিলেন জেমস, খেলতে পেরেছিলেন কেবল ১৬টি প্রিমিয়ার লিগ ম্যাচ। ২০২২ সালের অক্টোবরে পাওয়া হাঁটুর চোটে বিশ্বকাপেও খেলতে পারেননি এই ইংলিশ ডিফেন্ডার। 

আগামী রোববার লিগ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে চেলসি।