২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 10:04 PM

Updated : 24 Dec 2022, 10:04 PM

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে স্বাগতিকরা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার ম্যাচটি ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ।

দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম সেট ২৫-১৬ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে ২২-২৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় সেটেও ২৩-২৫ পয়েন্টে হেরে কোণঠাসা হয়ে পড়ে তারা।

তবে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। চতুর্থ সেট ২৫-১৩ এবং পঞ্চম সেট ১৫-১৩ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা।

সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাফিন।