২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হকি যুব এশিয়া কাপ: মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ড্র

দুইবার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 08:09 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যুব এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ড্র করেছে তারা।

ওমানের মাস্কাটে শনিবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি ২-২ ড্র হয়েছে।

প্রথম কোয়ার্টারে মোহাম্মদ দানিশ দানিয়েলের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় কোয়ার্টারে সমতা টানেন আমিরুল ইসলাম।

তৃতীয় কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে মুহাম্মদ নুরিজামের গোলে ফের এগিয়ে যায় মালয়েশিয়া। চার মিনিট পর মোহাম্মদ হাসানের গোলে দ্বিতীয় দফায় সমতায় ফেরে বাংলাদেশ।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে হেরে যায় তারা।

শেষ রাউন্ডে রোববার চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।