১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্য বড় ধাক্কা

চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কার্লো আনচেলত্তির দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ওয়েসলি।

বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্য বড় ধাক্কা
বিশ্বকাপে খেলা হচ্ছে না ওয়েসলির (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 12:30 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

বিশ্বকাপ শুরুর চার দিন আগে বড় এক ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ওয়েসলি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রোববার জানিয়েছে, শনিবার মিশরের বিপক্ষে ২-১ গোলে জেতা প্রীতি ম্যাচে বাম ঊরুর পেশিতে চোট পান ওয়েসলি।

রোমার ২২ বছর বয়সী এই ফুটবলারের জায়গায় বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন আতালান্তার মিডফিল্ডার এদেরসন। সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। 

বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়নরা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।