২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারটনের মাঠে পয়েন্ট খোয়াল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে লিভারপুল। পয়েন্ট তালিকায় সেরা দশ দলের বাইরে থাকা এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রেন্ডন রজার্সের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 01:50 AM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

সিটির সঙ্গে ব্যবধান বাড়াল চেলসি
আবার ম্যান সিটির হোঁচট
টটেনহ্যামের মাঠে আর্সেনালের হার

লিগে টানা ৩ জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল।

শনিবার রাতে এভারটনের মাঠ গুডিসন পার্কে ২৭তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ পেয়েছিল লিভারপুল, কিন্তু তাদের ইংলিশ মিডফিল্ডার জর্ডান ইবের জোরালো কোনাকুনি শটটা পোস্টে লাগে।

বিরতির পরও স্বাগতিকদের রক্ষণে চাপ ধরে রেখে আক্রমণ করতে থাকে লিভারপুল। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে তিনটি সুযোগও পায় তারা, কিন্তু সাফল্য মেলেনি।

৮৭তম মিনিটে এভারটনের ইংলিশ মিডফিল্ডার রস বার্কলির শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক।

এই ড্রয়ের পর ২৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট হলো ৩৯।

দিনের অন্য ম্যাচে চেলসি জিতলেও পয়েন্ট হারানোয় হতাশায় মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি; আর হেরেই যায় আর্সেনাল।

অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে চেলসি; ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬।

দ্বিতীয় স্থানে থাকা সিটি ঘরের মাঠে হাল সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে, ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯।

আর মৌসুমের চমক সাউথ্যাম্পটন একমাত্র গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়ে ৪৫ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে।

২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবারের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে প্রথমে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে যায় আর্সেনাল।