২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডন জিতেই বিয়ে করলেন জোকোভিচ

উইম্বলডনের দ্বিতীয় শিরোপা জয়ের পর আর দেরি করেননি নোভাক জোকোভিচ। বাগদত্তা ইয়েলেনা রিসটিচের সঙ্গে বিয়েটাও সেরে ফেললেন সার্বিয়ার এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 01:40 AM

Updated : 13 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

বাবা হচ্ছেন জোকোভিচ

বৃহস্পতিবার মন্টেনেগ্রোতে অ্যাড্রিয়াটিক উপকূলে একটি হোটেলে দীর্ঘ সময়ের প্রেমিকা রিসটিচের সঙ্গে জোকোভিচের বিয়ের অনুষ্ঠানটি হয়।    

টেনিসের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরা টেনিস তারকা বিয়েটা গোপনীয়তার সাথেই সারেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বিয়ের অনুষ্ঠানে জোকোভিচ ও রিসটিচের পরিবার, বন্ধু-স্বজন আর কিছু অতিথি ছিলেন।

গত রোববার রজার ফেদেরারকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে ক্যারিয়ারে সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন সার্বিয়ার জোকোভিচ।