মহিলা ফুটবলের আঞ্চলিক ফাইনালে নড়াইল
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাগেরহাট ভেন্যুর প্রথম দল হিসেবে আঞ্চলিক ফাইনালে উঠেছে নড়াইল জেলা। রোববার স্থানীয় জেলা স্টেডিয়ামে বরগুনা জেলাকে ৯-০ গোলে বিধ্বস্ত করে তারা।
নড়াইলের কিমি কর্মকার ও শেফালি খাতুন হ্যাটট্রিক করেন। বিথি করেন জোড়া গোল। অন্য গোলটি করেন সাথি।
আরামবাগে বাফুফের সিনথেটিক টার্ফে দিনের অন্য ম্যাচে নরসিংদী জেলা ৩-১ গোলে মানিকগঞ্জ জেলাকে হারিয়ে ঢাকা ভেন্যুর দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠে। এই ভেন্যু থেকে ফাইনালে ওঠা অপর দল টিম বিজেএমসি।
নরসিংদীর গোল তিনটি করেন তিন আক্তার—লিপি, রিমি ও মাহমুদা। মানিকগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন মৌসুমী।
