নাদালকে এগিয়ে রাখছেন আগাসি
রজার ফেদেরারের চেয়ে রাফায়েল নাদালকেই এগিয়ে রাখছেন আন্দ্রে আগাসি। আটটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস কিংবদন্তির কাছে, সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল।
বৃহস্পতিবার একটি পত্রিকাকে এই কথা বলেন আগাসি।
সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আগাসি ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের চেয়ে ১৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালকেই এগিয়ে রাখেন।
"আমি নাদালকেই এক নম্বরে রাখব, ফেদেরারকে রাখব দুইয়ে।"
গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাই সব প্রকাশ করে না বলে মন্তব্য করে আগাসি বলেন, "নাদাল টেনিসের স্বর্ণ যুগে ফেদেরার, (নোভাক) জোকোভিচ, (অ্যান্ডি) মারেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে।"
আগাসি আরো বলেন, "সে যা করেছে এটাই আমার কাছে স্মরণযোগ্য। আর এর সবই সে করেছে ফেদেরারের সর্বোচ্চ ভালো সময়ে।"
