২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চেলসি-করিন্থিয়ান্স

ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি মুখোমুখি ইংল্যান্ডের চেলসি ও ব্রাজিলের করিন্থিয়ান্স। রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় জাপানের ইয়োকোহামা শহরের নিশান স্টেডিয়ামে মাঠে নামবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

– ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি মুখোমুখি ইংল্যান্ডের চেলসি ও ব্রাজিলের করিন্থিয়ান্স। রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় জাপানের ইয়োকোহামা শহরের নিশান স্টেডিয়ামে মাঠে নামবে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো না কাটলেও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার লড়াইয়ে এগিয়ে ফুটবল পরাশক্তি চেলসি। তবে দলের নতুন কোচ রাফায়েল বেনিতেজ বেশ সতর্ক প্রতিপক্ষকে নিয়ে।

চেলসির হয়ে প্রথম শিরোপা জেতার অপেক্ষায় থাকা বেনিতেজ বলেন, “আমরা জানি তারা খুব ভালো একটি দল। তাছাড়া ব্রাজিলের খেলোয়াড়দের ফুটবল শৈলীও সম্পূর্ণ ভিন্ন।”

“সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। আক্রমণাত্মক ফুটবলের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে,” যোগ করেন তিনি।

এর আগে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন করিন্থিয়ান্স ১-০ গোলে সংযুক্ত আরব আমিরাতের আল আহলিকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপের চ্যাম্পিয়ন চেলসি ৩-১ গোলে মেক্সিকোর মন্টেরিকে হারিয়েছে।