২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের অলিম্পিক দলে হাল্ক, সিলভা ও মার্সেলো

ব্রাজিলের অলিম্পিক দলে সুযোগ পাওয়া ২৩ বছরের বেশি বয়সী তিন খেলোয়াড় হলেন, পোর্তো স্ট্রাইকার হাল্ক এবং দুই ডিফেন্ডার এসি মিলানের থিয়াগো সিলভা ও রিয়াল মাদ্রিদে মার্সেলো। বৃহস্পতিবার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের অলিম্পিক দলে সুযোগ পাওয়া ২৩ বছরের বেশি বয়সী তিন খেলোয়াড় হলেন, পোর্তো স্ট্রাইকার হাল্ক এবং দুই ডিফেন্ডার এসি মিলানের থিয়াগো সিলভা ও রিয়াল মাদ্রিদে মার্সেলো। বৃহস্পতিবার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস। মূলত অনুর্ধ্ব ২৩ বছর বয়সী তরুণ দলকে অলিম্পিকে পাঠাতে হয়। একটি দল এরচেয়ে বেশি বয়সী সর্বোচ্চ তিনজন খেলোয়াড় দলে রাখতে পারে। সিলভার নেতৃত্বে লন্ডন অলিম্পিকে নিজেদের প্রথম অলিম্পিক সোনা জয়ের লড়াইয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২২ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন ড্যানিয়েল আলভেস ও ডেভিড লুইজ। অলিম্পিককে সামনে রেখে ৯ থেকে ১৬ জুলাই রিও ডি জেনিরোতে অনুশীলন ক্যাম্প করবে ব্রাজিল। ব্রাজিল দল: গোলরক্ষক: নেতো, ক্যাবরাল। ডিফেন্ডার: ড্যানিলো, রাফায়েল, আলেক্স স্যান্দ্রো, মার্সেলো, থিয়াগো সিলভা, ব্রুনো উভিনি, হুয়ান। মিডফিল্ডার: স্যান্দ্রো, রোমুলো, লুকাস, ওসকার, গ্যানসো। ফরোয়ার্ড: পাতো, নেইমার, ড্যামিয়াও, হাল্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৯ ঘ.