ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা র্যাংকিংয়ের প্রবর্তনের বিশ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ দশে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জুনে মেক্সিকো ও আর্জেন্টিনার কাছে দুইটি প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ার কারণেই তাদের এই অবনমন।
১৯৯২ সাল থেকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাদের এই র্যাংকিং প্রকাশ করা শুরু করে।
৪ জুলাই প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ছয় ধাপ অবনমন হয়ে একাদশতম স্থানে রয়েছে ব্রাজিল।
শীর্ষস্থান ধরে রেখেছে ইতিহাসের প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জেতা স্পেন।
সেমিফাইনালে ইতালির কাছে হেরে গেলেও গ্র“প পর্বের সবগুলো ম্যাচে এবং কোয়ার্টার ফাইনালে জেতায় উরুগুয়েকে সরিয়ে দুই নম্বরে উঠে এসেছে জার্মানি।
ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও একধাপ এগিয়ে চার নম্বরে ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার পুরস্কার পেয়েছে পর্তুগাল। পাঁচ ধাপ এগিয়ে তারা এখন পঞ্চম স্থানে।
ইউরোর ফাইনাল খেলা ইতালিও ছয় ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
আর্জেন্টিনা তাদের সপ্তম স্থান ধরে রেখেছে।
গ্র“প পর্বের তিনটি ম্যাচেই হেরে যাওয়া বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস চার ধাপ অবনমন হয়ে অষ্টম অবস্থানে।
একধাপ করে নেমেছে যথাক্রমে নবম ও দশম স্থানে থাকা ক্রোয়েশিয়া ও ডেনমার্ক।
কনকাকাফের দলগুলোর মধ্যে সবার ওপরে আছে মেক্সিকো। ১৯তম স্থানটি তাদের দখলে। ২০তম স্থানে থাকা জাপান এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে।
একধাপ এগিয়েছে বাংলাদেশ, অবস্থান ১৫১তম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৮ ঘ.
bdnews24