২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান ও ঊষার বড় জয়

রোববার প্রিমিয়ার হকি লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ঊষা ক্রীড়া চক্র বড় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডান ৮-০ গোলে বাংলাদেশ পুলিশকে এবং ঊষা ১১-১ গোলে মেরিনার ইয়াংস ক্লাবকে বিধ্বস্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার প্রিমিয়ার হকি লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ঊষা ক্রীড়া চক্র বড় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডান ৮-০ গোলে বাংলাদেশ পুলিশকে এবং ঊষা ১১-১ গোলে মেরিনার ইয়াংস ক্লাবকে বিধ্বস্ত করেছে। মোহামেডানের হয়ে মামুনুর রহমান চয়ন তিনটি, শেখ মোহাম্মদ নান্নু দুটি এবং তারেক আজিজ, রাসেল ইসলাম ও কামরুজ্জামান রানা একটি করে গোল করেন। অন্যদিকে ৫ গোল করে ঊষার জয়ের নায়ক মোহাম্মদ আতিক। এছাড়া মইনুল ইসলাম কৌশিক ও মোহাম্মদ ইমরান দুটি করে এবং আক্তার আলী ও রাব্বি সালেহীন একটি করে গোল করেন। মেরিনার্সের সান্ত্বনাসূচক গোলদাতা আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২১৯ঘ.