২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর গুছিয়ে নিল আবাহনী

সমর্থকদের স্লে¬াগান আর উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে তৈরি হয়েছিল অন্যরকম আবহ। বুধবার উৎসব মুখর পরিবেশে দলবদলের অনুষ্ঠানিকতা সেরেছে পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ১৯ জনকে এক সঙ্গে নিবন্ধন করিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমর্থকদের স্লে¬াগান আর উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে তৈরি হয়েছিল অন্যরকম আবহ। বুধবার উৎসব মুখর পরিবেশে দলবদলের অনুষ্ঠানিকতা সেরেছে পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ১৯ জনকে এক সঙ্গে নিবন্ধন করিয়েছে তারা। আবাহনীতে এবার যোগ দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মিডফিল্ডার আব্দুল বাতেন কোমল, ডিফেন্ডার আব্দুল হামিদ ভাসানী ও আতিকুর রহমান মিশু, বিজেএমসির গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক উত্তম বড়ুয়া এবং ফরাশগঞ্জের ডিফেন্ডার শওকত রাসেল। তবে ছেড়ে যাওয়াদের সংখ্যাই বেশি। আবাহনীর গত মৌসুমের নির্ভরযোগ্য মিডফিল্ডার জাহিদ হোসেন, ডিফেন্ডার আশরাফ মাহমুদ লিঙ্কন, নাসিরুল ইসলাম ও মামুন মিয়া শেখ রাসেল ক্রীড়া চক্রে, স্ট্রাইকার হেদায়েতুল্ল¬াহ রবিন ও মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতু মোহামেডানে এবং গোলরক্ষক জিয়াউল হক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে যোগ দিয়েছেন এবার। এই ৭ জনের বিদায়ে আবাহনী তাই ভালোই ক্ষতিগ্রস্ত। আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু অবশ্য তা মানতে রাজি নন। তিনি বলেন, “কেউ যাবে, কেউ আসবে এটাই স্বাভাবিক নিয়ম। কয়েক জন দল ছেড়ে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিয়েছি বেশ কয়েক জনকে দলে টেনে।” “এই দল নিয়েই আমরা লিগ শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী। ফিরে পেতে চাই ফেডারেশন কাপও। আমরা যে সেরা তা মাঠেই প্রমাণ করবো,” যোগ করেন জাতীয় দলের সাবেক তারকা মিডফিল্ডার। তবে রুপু স্বীকার না করলেও আবাহনীতে যে ঘাটতি আছে তাতে কোনো সন্দেহ নেই। ঘাটতি পূরণে তাই তারা নতুন বিদেশি ফুটবলারের সন্ধানে ব্যস্ত। নাইজেরিয়া, ব্রাজিল ও রাশিয়ায় যোগাযোগও করেছে পেশাদার লিগের সফলতম দলটি। ফেডারেশন কাপে অবশ্য পুরনো বিদেশিদের নিয়েই খেলবে আবাহনী। ঘানার আইডু ইব্রাহিম, সামাদ ইউসুফ, ইউকো সাম্বনিক, তুয়াম ফ্রাঙ্ক ও নাইজেরিয়ার লাকি পলকে ফেডারেশন কাপের প্রথম ম্যাচের আগেই নিয়ে আসার আশ্বাস দিয়েছেন আবাহনীর কর্মকর্তারা। এবারো আবাহনীর কোচের দায়িত্ব পাচ্ছেন ইরানের আলী আকবর পুরমুসলিমি। এ নিয়ে টানা তৃতীয় বারের মতো তার ওপরে আস্থা রাখতে যাচ্ছে আবাহনী। শিগগিরি তার ঢাকায় চলে আসার কথা। এ মৌসুমের আবাহনী: গোলরক্ষক : শহিদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল, উত্তম বড়–য়া। ডিফেন্ডার: ওয়ালি ফয়সাল, নজরুল ইসলাম, আরমান আজিজ, আতিকুর রহমান মিশু, ইবনুল সিরাজী, সৈকত ভৌমিক, শওকত রাসেল। মিডফিল্ডার: আব্দুল হামিদ ভাসানী, মোহাম্মদ সুজন, প্রাণতোষ কুমার, তৌহিদুল আলম, শাহেদুল আলম শাহেদ, আব্দুল বাতেন কোমল, চৌম্রিন রাখাইন। স্ট্রাইকার: এনামুল হক, শাখাওয়াত হোসেন রনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫৩ঘ.