২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা করতে পারেন মারাদোনা

অনুমতি ছাড়া নাম ও ছবি ব্যবহার করায় চীনের দু'টি জনপ্রিয় কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারেন দিয়েগো মারাদোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমতি ছাড়া নাম ও ছবি ব্যবহার করায় চীনের দু'টি জনপ্রিয় কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারেন দিয়েগো মারাদোনা। চীনের ওয়েব পোর্টাল সিনা ও ইন্টারনেট কোম্পানি দ্য নাইন 'উইনিং গোল' নামের একটি গেমসে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী মারাদোনার নাম ও ছবি ব্যবহার করেছে বলে তার মুখপাত্র জানান। এ জন্য আল ওয়াজল ক্লাবের নতুন কোচ মারাদোনা ক্ষতিপূরণের মামলা করতে পারেন। এতে জিতলে মারাদোনার কাছ থেকে কোম্পানি দু'টি পাবে ২.১৭ মিলিয়ন ইউরো। বার্তা সংস্থা সিনহুয়াকে মারাদোনা বলেন, চীনের কোনো কোম্পানিকে তার নাম বা ছবি ব্যবহারের অনুমতি তিনি দেননি। সিনহুয়া জানায়, মারাদোনার অভিযোগ পাওয়ার পর দ্য নাইন ক্ষমা প্রার্থনা করে। কিন্তু মারাদোনা তা গ্রহণ করেননি বলে এক বিবৃতিতে জানান। মারাদোনা চীনে 'ফটুবলের রাজা' হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০০২ ঘ.