২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় অ্যাথলেটিক্সে সেনাবাহিনীর প্রাধান্য

সেনাবাহিনীর প্রাধান্য দিয়ে শেষ হয়েছে ৩৬তম ওয়ালটন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর প্রাধান্য দিয়ে শেষ হয়েছে ৩৬তম ওয়ালটন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ১৪টি স্বর্ণ নিয়ে সেরা বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ ঘরে তোলে নেয় সেনাবাহিনী। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ আনসার ভিডিপি পেয়েছে ৭টি স্বর্ণ, ৫ রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ। বিজেএমসির অবস্থান তিনে। তারা পেয়েছে ৬টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ। বাংলাদেশ নৌবাহিনী ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ নিয়ে আছে চারে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ জেল, বর্ডার গার্ড অব বাংলাদেশ ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা একটি করে স্বর্ণ জিতেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের উপ-পরিচালক এএফএম ইকবাল বিন আনোয়ার, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, সার্ভিসেস টিম ও সংস্থা থেকে ৮০টি দলের মোট ৬৪৫ জন অ্যাথলেট অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৪৯১ জন পুরুষ ও ১৫৪ জন মহিলা অ্যাথলেট। তারা ৩৬টি ডিসিপ্লেনে পদকের জন্য লড়াই করেন। ৩৬তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা মঙ্গল ও বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪২ ঘ.