ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য বুধবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ১৬ ফেব্র"য়ারি শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হবে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। উদ্বোধনী দিনেই 'এ' গ্র"পে থেকে বাংলাদেশ খেলবে তাজিকিস্তানের বিপক্ষে। গ্র"প পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ মিয়ানমার ও স্বাগতিক শ্রীলঙ্কা।
নির্বাচিত খেলোয়াড়রা হলেন: আমিনুল হক, নাসিরুল ইসলাম নাসির, ওয়ালি ফয়সাল, মিন্টু শেখ, রেজাউল করিম, আতিকুর রহমান মিশু, আব্দুল বাতেন মজুমদার কমল, মামুনুল ইসলাম মামুন, তৌহিদুল আলম সবুজ, জাহিদ হাসান এমিলি, শাকিল আহমেদ, বিপ্লব ভট্টচার্য, নাসির উদ্দিন চৌধুরি, রোকনুজ্জামান কাঞ্চন, ইমতিয়াজ সুলতান জিতু, মোবারক হোসেন ভূঁইয়া, জাহিদ হোসেন, মামুন মিয়া, শেখ আলমগীর কবির রানা ও মিথুন চৌধুরি।
নির্বাচিত ফুটবলারদের বৃহস্পতিবার সকাল ১১.০০টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএস/এসএ/২২৪০ ঘ.
bdnews24