২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেপালি খেলোয়াড়ের পায়ে অস্ত্রোপচার

গুলিস্থানের ইম্পেরিয়াল হোটেলে লিফট দুর্ঘটনায় আহত দুই নেপালি খেলোয়াড়ের পায়ে শনিবার অস্ত্রোপচার করা হয়েছে। দুর্ঘটনায় ৭ খেলোয়াড় ও কর্মকর্তা আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 05:04 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুলিস্থানের ইম্পেরিয়াল হোটেলে লিফট দুর্ঘটনায় আহত দুই নেপালি খেলোয়াড়ের পায়ে শনিবার অস্ত্রোপচার করা হয়েছে। দুর্ঘটনায় ৭ খেলোয়াড় ও কর্মকর্তা আহত হন। রাজধানীর স্কয়ার হাসপাতালে ৩ জুডো খেলোয়াড়ের মধ্যে কালুমান তামাং ও রমেশ মগারের ডান পায়ে অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক আশীষ সাহা। তবে হাসপাতাল থেকে অপর খেলোয়াড় মহিলা জুডো দলের সদস্য দেবু থাপাকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি দলের সঙ্গে খেলায় অংশ নেবেন। শুক্রবার আহত ৭ খেলোয়াড় ও কর্মকর্তার মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/টিআর/২৩০৮ ঘ.