২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওএ সভাপতি পদে একমাত্র প্রার্থী সেনা প্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদে নির্বাচনের জন্য প্রজ্ঞাপন জারি করা হলেও প্রার্থী পাওয়া গেছে মাত্র একজন। বুধবার সেনা প্রধানের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলও করেন বিওএ পরিচালক ও প্রধান নির্বাহী ওয়ালি উল্লাহ। একজন মাত্র প্রার্থী হওয়ায় সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনই হতে যাচ্ছেন বিওএ'র সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদে নির্বাচনের জন্য প্রজ্ঞাপন জারি করা হলেও প্রার্থী পাওয়া গেছে মাত্র একজন। বুধবার সেনা প্রধানের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলও করেন বিওএ পরিচালক ও প্রধান নির্বাহী ওয়ালি উল্লাহ। একজন মাত্র প্রার্থী হওয়ায় সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনই হতে যাচ্ছেন বিওএ'র সভাপতি। আগামী ১৬ আগস্ট রোববার মনোনয়নপত্র বাছাই এবং ২০ আগস্ট নির্বাচনের কথা থাকলেও আর কোন প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিওএ সভাপতি নির্বাচিত হবেন সেনা প্রধান। হয়তো মনোনয়ন পত্র বাছাইয়ের দিনই সভাপতি হিসেবে জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের নাম ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রথাগতভাবে সেনা প্রধানরাই বিওএ'র সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তবে আগের সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ প্রথমে মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০০৫ ঘ.