২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিদান ও ম্যাটেরাজ্জির বিরুদ্ধে ফিফা’র জরিমানা ও নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জিদান ও ম্যাটেরাজ্জির অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ফুটবল পরিচালনা পর্ষদ (ফিফা) এই দুই ফুটবলারকেই আর্থিকভাবে জরিমানাসহ কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 10:10 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ফিফার ৫ সদস্যবিশিষ্ট ডিসিপ্লিনারি কমিটি ম্যাটেরাজ্জির বুকে মাথা দিয়ে আঘাত করার দায়ে জিদানকে সাড়ে সাত হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করে এবং সেই সাথে আন্তর্জাতিক অঙ্গন থেকে  অবসর নেওয়া জিদানকে  তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করো।

অপরদিকে জিদানকে এ ধরনের অপরাধে প্ররোচিত করার দায়ে আজ্জুরি ডিফেন্ডার ম্যাটেরাজ্জিকে ৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানাসহ ২টি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এর ফলে ম্যাটেরাজ্জি ইউরো ২০০৮ এর কোয়ালিফাইং ম্যাচে লিথুয়ানিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে খেলায় অংশ নিতে পারবেননা।