অনূর্ধ্ব - ১৯ ক্রিকেটের সেমিফাইনালে বরিশাল
িমরপুর োশেরবাংলা জাতীয় োઍটিডয়ােম মਔলবার ঢাকা বઘাংক অনূধੴગ ় ১ঌ জাতীয় যুব িਠઙেকট চઘািઃপয়নিশেপ চঁাদপুর ২০ রােন িসেলটেক পরািজত কেরেছ৷
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ঢাকা ব্যাংক অনূর্ধ্ব - ১৯ জাতীয় যুব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চাঁদপুর ২০ রানে সিলেটকে পরাজিত করেছে।
প্রথমে ব্যাট করে চাঁদপুর নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে নয় উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে সিলেট ৪৫ ওভার দুই বল মোকাবিলা করে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করতে সমর্থ হয়।
তবে এ জয় সত্ত্বেও যুব ক্রিকেটের চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌঁছাতে পারেনি সিলেট। রান রেটের এগিয়ে থাকার সুবাদে বরিশাল সেমিফাইনালে পৌঁছে গেছে।
বরিশাল বুধবার ধানমন্ডি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে খুলনার মুখোমুখি হবে। একই দিনে অপর সেমিফাইনালে শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজশাহী ও নারায়ণগঞ্জ।
দুইদিনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩ - ৪ জুন।
