২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ - জিম্বাবুয়ে তৃতীয় ওয়ানডে বাতিল

গায়ানায় গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মধ্যকার শনিবারের তৃতীয় ওয়ানডে ম্যাচটি বাতিল হয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

গতকাল (শুক্রবার) দিনের শেষভাগে গায়ানার বরদুয়া মাঠ পরিদর্শন শেষে আইসিসি ম্যাচ রেফারী ক্রিস ব্রড ম্যাচ বাতিলের ঘোষণা দেন। মাঠের অবস্থা এতটাই খারাপ ছিল যে খেলা চালানো এক কথায় অসম্ভবই। তবে রোববারের আগে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

এই মাঠেই রোববার চতুর্থ ওয়ানডে খেলবে দুই দল। কিন্তু ক্যারিবিয়ান অঞ্চলের আবাহওয়ার পূর্বাভাসে কিন্তু উন্নতির কোন সম্ভাবনাই নেই। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচ জিতে সাত ম্যাচের সিরিজে ২ -- ০ ব্যবধানে এগিয়ে রয়েছে।