শারাপোভাকে পরাজিত করে নাসদাক ওপেন শিরোপা জিতলেন কুজনেৎসোভা
রুশ টেনিস তারকা সেভেতলানা কুজনেৎসোভা মায়ামিতে অনুষ্ঠিত নাসদাক--১০০ ওপেন টেনিসে স্বদেশী চতুর্থ বাছাই মারিয়া শারাপোভাকে সরাসরি ৬--৪, ৬--৩ সেটে পরাজিত করে শিরোজা জয় করেছেন।
দ্বাদশ বাছাই কুজসেৎসোভা অসাধারণভাবে সার্ভ ও নিখুঁত ফোরহ্যান্ড শর্টের সামনে দাড়াতেই পাড়েননি শারাপোভা।
কুজনেৎসোভা ২০০৪ সালে শেষবার বড় মাপের শিরোপা ইউএস ওপেন জয় করেছিলেন। নাসদাক ওপেন শিরোপা জয় করতে তার সময় লাগে প্রায় এক ঘন্ট ৩০ মিনিট।
এই জয়ের ফলে কুজনেৎসোভা পেশাগত টেনিসের ষষ্ঠ শিরোপার দেখা পেলেন এবং র্যাঙ্কিংয়ে দুইধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন।
