ওয়াশিংটন ক্ল্যাসিস টুর্নামেন্টে থেকে নিজেকে সরিয়ে নিলেন আগাসি
আন্দ্রে আগাসি এটিপি ওয়াশিংটন ক্ল্যাসিস টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
মাত্র এক দিন আগে লস এঞ্জেলস টুর্নামেন্টে আগাসি ক্যারিয়ারের ৬০তম শিরোপা জয় করেন।
ছয় লক্ষ ডলার মূল্যের হার্ডকোর্ট টুর্নামেন্টে ৩৫ বছর বয়সি আগাসিকে দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়েছিল।
ওয়াশিংটনে পাঁচবার শিরোপা জয় করেছেন আগাসি। ১৯৯৯ সালে শেষবারের মতো তিনি এই শিরোপা জয় করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
