২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের একদিনের ম্যাচে রানার আপ সিলেট

ষষ্ঠ এমএম ইস্পাহানি জাতীয় ক্রিকেট লিগের একদিনের ম্যাচে সিলেট বিভাগ রানার্স আপ হয়েছে। বুধবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের চূড়ান্ত রাউণ্ডের ম্যাচে তারা রাজশাহী বিভাগকে সাত উইকেটে পরাজিত করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এদিকে রাজশাহী শেষ ম্যাচে পরাজিত হলেও ওয়ানডে শিরোপা জিতে নেয়। ১৬ পয়েন্ট নিয়ে রাজশাহী শীর্ষে আর সিলেট তাদের তুলনায় এক পয়েন্ট কম অর্থাৎ ১৫ পয়েন্ট নিয়ে রানার আপ হয়।

এদিকে, বরিশাল স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ স্বাগতিকদের দুই উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

সিলেট বনাম রাজশাহী

প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ৩৫ দশমিক ৪ ওভারে ১১২ রান তোলে। হাসিবুল হোসেন ও পারভেজ আহমেদ সাত উইকেট ভাগাভাগি করে নেন।

রাজশাহীর পক্ষে জুবায়ের আহমেদ সর্বোচ্চ ২৪ রান করেন। মনিরুজ্জামান করে ২১ রান। এছাড়া রাজশাহীর আর সব ব্যাটসম্যান ছিলেন ব্যর্থ।

হাসিবুল ১৫ রান দিয়ে চারটি, পারভেজ ৩৩ রানে তিনটি ও জাকোয়ান ২৮ রানে দুই উইকেট লাভ করেন।

সিলেট প্রথম দিকে উইকেট হারালেও শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১১৩ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

স্কোর বোর্ডে মাত্র ২১ রান উঠতেই সিলেটের তিন উইকেটের পতন ঘটে। কিন্তু গোলাম ভাতৃদ্বয়ের অপরাজিত ৯২ রান সিলেটকে ধ্বংসস্তুপ থেকে রক্ষা করে জয়ের নিশ্চিত সীমায় পৌঁছে দেয়। ওপেনার গোলাম মাহবুব ৪৩ ও গোলাম মাওলা ৪৭ রান করেন।

খুলনা বনাম ঢাকা

ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের মোটামুটি লড়াই করার মত স্কোর দাঁড় করায়। মেহেরাব এবং আনোয়ার হোসেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন।

খুলনার পক্ষে মঞ্জুরুল ইসলাম ও সাইফুল আলম যথাক্রমে ২৫ ও ৩৬ রানের বিনিময়ে প্রত্যেককে তিনটি করে উইকেট লাভ করেন।

জবাবে খুলনা সাত দশমিক তিন ওভার বাকি থাকতেই আসাদুল্লাহ খানের অপরাজিত ৫৬ রানের কল্যানে জয় িিনয়ে নেয়।

চট্টগ্রাম বনাম বরিশাল

বরিশাল নিজের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭০ রান করে।

বরিশালের ওপেনাররা মাঠে নেমেই ৫৬ রানের একটি ঝলমলে ইনিংস উপহার দেন। কিন্তু অন্যরা খেলার হাল ধরে রাখতে ব্যার্থ হন।

জবাবে চট্টগ্রামে ৪৩ দশমিক দুই ওভারে ১৭২ রান তুলে জয় নিশ্চিত করে। চট্টগ্রামের পক্ষে সালাউদ্দিন ৫৭ ও ধীমান ঘোষ অপরাজিত ৩৫ রান করেন।