প্রিমিয়ার ক্রিকেটে ডিওএইচএস, ভিক্টোরিয়ার জয় অব্যাহত, হোঁচট খেয়েছে মোহামেডান, ব্রাদার্স
বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস এবং দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে। অন্যদিকে রোববার লিগের তৃতীয় রাউন্ডে এসে হোঁচট খেয়েছে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন।
তিন ম্যাচে ছয় পয়েন্ট করে নিয়ে শীর্ষে অবস্থান করছে ডিওএইচএস এবং ভিক্টোরিয়া। সমানসংখ্যক ম্যাচে চার পয়েন্ট করে সংগ্রহ করেছে মোহামেডান, ব্রাদার্স, বিমান, সিটি ক্লাব এবং সোনারগাঁও ক্রিকেটার্স।
ফতুল্লা ক্রিকেট স্টডিয়ামে ওরিয়েন্ট ক্লাবের বিরুদ্ধে ৯৩ রানের জয় পায় ওল্ড ডিওএইচএস। ডিওএইচএস’র পাঁচ উইকেটে ২১০ রানের জবাবে ওরিয়েন্ট ক্লাব ১১৭ রানে অলআউট হয়ে যায়। ডিওএইচএস’র স্টিভ টিকোলো এবং ফরহাদ রেজা প্রতিপক্ষের ছয়টি উইকেট ভাগাভাগি করে নেন।
এর আগে প্রথম ব্যাট করে ডিওএইচএস অধিনায়ক আকরাম খানের ৮৮ বলে সর্বোচ্চ ৬৯, টিকোলোর ৩০ এবং গোলাম রহমানের ৩৭ রানে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায়।
সংক্ষিপ্ত স্কোর: ওল্ড ডিওএইচএস- ২১০/৫ (আকরাম ৬৯, গোলাম রহমান ৩৭, টিকোলো ৩০, খালেদ মাহমুদ ২৪, নাজিমউদ্দিন ১৫, অতিরিক্ত ২৫, সাইফুল্লাহ মাগসী ৩/২৫)।
ওরিয়েন্ট- ১১৭/১০ (সাইফুল্লাহ মাগসী ৩৩, ফিরোজ ২৩, মাসুম ১৭, টিকোলো ৩/১৫, ফরহাদ ৩/৩১)।
কুমিল্লা স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিরুদ্ধে ৩৪ রানে হেরে গেছে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভিক্টোরিয়ার ১৮৩ রানের জবাবে মোহামেডান ১৪৯ রানে অলআউট হয়। ম্যান অব দ্য ম্যাচ ভিক্টোরিয়ার উইকেট রক্ষক সগীর হোসেন পাঁচটি ক্যাচ ধরেন এবং ব্যাট হাতেও করেন সর্বোচ্চ ৩৭ রান।
মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক হাবিবুল বাশার।
সংক্ষিপ্ত স্কোর: ভিক্টোরিয়া- ১৮৩/১০ (সগীর ৩৭, ফরহাদ ২৪, সাজ্জাদুল ১৮, কামরুল ১৮ নটআউট, অতিরিক্ত ২৮, মনিরুল ৩/৩৩, আলমগীর কবির ৩/৪০)।
মোহামেডান- ১৪৯/১০ (বাশার ৩৬, সাকিব ২২, নাদিফ ২০, সাব্বির ২০, খালেদ মাসুদ ১৯, পলাশ ৪/৪১, কবির ৩/২৬)।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিটি ক্লাবের বিরুদ্ধে দু’টি বড় জয়ের পর তৃতীয় ম্যাচে এসেই ধরাশায়ী হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ধানমন্ডি স্টেডিয়ামে ব্রাদার্স রোববার কলাবাগান ক্রীড়া চক্রের বিরুদ্ধে ছয় উইকেটে হেরে গেছে।
প্রথম ব্যাট করে ব্রাদার্স সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে। জবাবে কলাবাগান চার উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
সংক্ষিপ্ত স্কোর: ব্রাদার্স- ১৫০/১০ (এহসানুল ৩৬, আরাফাত সানী ১৬, রাশেদুল ১৬, এনামুল জুনিয়র ১৬, অতিরিক্ত ২৩, শাকিল ৩/৩৪, সাইফুল ২/১১, তারেক মাহমুদ ২/২০, ফাহিম মুন্তাসির ২/৩৪)।
কলাবাগান- ১৫১/৪ (উত্তম কুমার ৮৬, নাহিদুল হক ১৯, কামরুল ১৪ নটআউট)।
বিকেএসপি-১ মাঠে নাজমুস সাদাত এবং পাকিস্তানি আশরাফ আলীর দু’টি অনবদ্য অর্ধশতকে ভর করে বিমান বাংলাদেশ সাত উইকেটে বিধ্বস্ত করেছে আবাহনী লিমিটেডকে।
প্রথম ব্যাট আবাহনী ১৮৬ রানে অল আউট হয়। অধিনায়ক নিয়ামুর রশীদ রাহুল সর্বোচ্চ ৬০ রান করেন।
জবাবে বিমান তিন উইকেটে ১৮৯ রান করে জয় তুলে নেয়। আশরাফ ৭৫ রানে অপরাজিত থাকেন, এছাড়া নাজমুস ৫৪ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর: আবাহনী ১৮৬/১০ (নিয়ামুর ৬০, শাদাব কবির ৩৪, ফয়সাল হোসেন ৩০, শরীফ ৪/৩৪, রুবেল ৩/৩৬)।
বিমান- ১৮৯/৩ (আশরাফ ৭৫ নটআউট, নাজমুস ৫৪, সানোয়ার ৩৭)।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রাজিন সালেহ অপরাজিত ৭৮ রানে ভর করে সিটি ক্লাব সাত উইকেটে হারিয়েছে অগ্রনী ব্যাংককে।
সংক্ষিপ্ত স্কোর: অগ্রনী ব্যাংক- ১৫১/১০ (তৌহিদ ৫৯, রিজওয়ান কুরেশী ৪৩, অতিরিক্ত ১৭, অলক কাপালী ৫/৩০, কামরুল ২/২৬)।
সিটি ক্লাব- ১৫২/৩ (রাজিন ৭৮, টাইবু ৩১, ফরহাদ ১২, শাহরিয়ার নাফিস ১১)।
বিকেএসপি-২ মাঠে সোনারগাঁও ক্রিকেটার্স চার উইকেটে হারিয়েছে ইন্দিরা রোডকে।
সংক্ষিপ্ত স্কোর: ইন্দিরা রোড- ১৯৩/১০ (আরিফ ৪১, জুনায়েদ ৩৬, নাজমুল ২৭, গোলাম মওলা ১৮, মুক্তার ১৭, ইলিয়াস সানী ৩/২০, রফিক ৩/৪৮)।
সোনারগাঁও- ১৯৫/৬ (আশরাফুল ৭১ নটআউট, সেলিম ৫৪, ইজাজ ২০, অতিরিক্ত ২৫, সিরান ৩/৪২, নাজমুল ২/৩৪)।
