নাদেলের চতুর্থ এটিপি মাস্টার্স সিরিজ জয়
স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদেল ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরে ক্যারিয়ারের চতুর্থ এটিপি মাস্টার্স সিরিজ টাইটেল জয় করেছেন।
রোববার মাদ্রিদ মাস্টার্স টুর্নামেন্টের শীর্ষ বাছাই নাদেল ফাইনাল ম্যাচের প্রথম দুই সেটে পরাজিত হলেও ঠিকই ঘুরে দাঁড়িয়ে জয় করে নেন স্বদেশে অনুষ্ঠিত মাদ্রিদ মাস্টার্স শিরোপা। তিনি ৩-৬, ২-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৩) সেটে পরাজিত করেন ইভান জুবিসিসকে।
ম্যাচ জয়ের পর প্রতিক্রিয়ায় নাদেল বলেন, আজ আমার ভাল খেলার পিছনে দর্শকদের অনুপেরণা প্রচণ্ড সহায়তা করেছে। দর্শকরা সাথে না থাকলে জুবিসিসকে পরাজিত করা অসম্ভব ছিল। তিনি দর্শকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, পুরো ম্যাচে আমি দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলাম। প্রথম দুই সেট সে দারুন খেলেছেন। আমি তার সার্ভগুলো ভাল করে দেখতে পারছিলাম না।
এ বছরে ফেদেরার এবং নাডেল সর্বোচ্চ মাস্টার্স সিরিজ শিরোপা জিতেছেন।
