২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ভলিবলে জয়ে শুরু বাংলাদেশের ছেলেদের

শুরুর দুই সেটের দাপুটে জয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ। শেষ সেটে কিছুটা লড়াই করলেও জাবির-সুজনদের সঙ্গে পেরে ওঠেনি নেপাল। তাদেরকে সরাসরি সেটে হারিয়ে পুরুষ বিভাগে শুভসূচনা করেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 07:12 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ। ২৫-১৭, ২৫-১৭ ও ২৫-১৯ গেমে তিন সেট জিতে দল।

এদিকে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটের হার দিয়ে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ শুরু করেছে মেয়েরা। প্রথম সেটে ২৫-১৩ ব্যবধানে হারের পরের দুই সেটে দারুণ লড়াই করলেও পেরে ওঠেননি লাকি-ডলিরা। হেরে যায় ২৫-১৯ ও ২৬-২৪ ব্যবধানে।

মেয়েদের অন্য ম্যাচে উজবেকিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে হারায়। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ সেটে জিতেছে নেপাল। শুরুর দুই সেট ১৯-২৫ ও ২১-২৫ ব্যবধানে হারার পর তিন সেট ২৫-১৫, ২৫-১৯ ও ১৫-১৩ ব্যবধানে জেতে তারা।