জুনিয়র এশিয়া কাপ হকির বাংলাদেশ দল ঘোষণা
জুনিয়র এশিয়া কাপের জন্য দল দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৩ জনের দলে পাঁচজনকে স্ট্যান্ডবাই রেখেছেন মাহবুব হারুন।
মঙ্গলবার ঘোষিত এই দলে দলে আছেন জাতীয় দলে খেলা নয় খেলোয়াড়।
আগামী ১৪ নভেম্বর মালয়েশিয়াতে শুরু হওয়া এই আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও ওমান।
উদ্বোধনী দিনে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অসিম-নিপ্পনদের পরের তিনটি ম্যাচ যথাক্রমে ১৫ ও ১৭ নভেম্বরে।
জুনিয়র এশিয়া কাপের এই আসরে বাংলাদেশের সামনে আছে দারুণ প্রাপ্তির হাতছানি। সেমি-ফাইনালে উঠতে পারলে ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে অসিমদের।
বাংলাদেশ দল: অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ মেহেদী হাসান, খালেদ মাহমুদ রাকিন, সারোয়ার হোসেন, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, সাব্বির হোসেন, রুম্মান সরকার, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন, মাহাবুব হোসেন, নাজমুল হাসান, মিলন হোসেন।
ষ্ট্যান্ড বাই: আফসার উদ্দিন, সজিবুর রহমান, তাহের আলী, মোহাম্মদ মহসিন ও রাব্বি সালেহীন রকি।
