চট্টগ্রাম আবাহনীর কাছে আবারও হারল রহমতগঞ্জ
প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছে রহমতগঞ্জ। প্রথম পর্বের মতো এবারও তাদের হারটি ১-০ গোলের।
এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় পর্বের খেলায় স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে ৭৮তম মিনিটে এগিয়ে দেন ইয়োকো সামনিক। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
এ জয়ের পরও চট্টগ্রাম আবাহনী লিগের পয়েন্ট তালিকায় নিচের দিকে আছে। ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে তাদের অবস্থান দশম। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে রহমতগঞ্জ।
লিগের শীর্ষে রয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব; ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের।
