২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের নতুন '৭' ভিনিসিউস, রদ্রিগো '১১'

২০২৩-২৪ মৌসুমে নতুন জার্সি নম্বর পেয়েছেন দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 08:09 PM

Updated : 12 Jun 2023, 08:09 PM

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে নতুন জার্সি নম্বর পেয়েছেন দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। দারুণ ছন্দে থাকা ভিনিসিউস পরবেন ৭ নম্বর জার্সি, রদ্রিগোর গায়ে থাকবে ১১ নম্বর জার্সি।

ক্লাবের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে ভিনিসিউস ও রদ্রিগোর জার্সি নম্বর বদলের কথা জানায় ইউরোপের সফলতম দল রিয়াল।

এতদিন ক্লাবের হয়ে ২০ নম্বর জার্সি পরে খেলেছেন ভিনিসিউস। এবার পেয়েছেন আরাধ‍্য নাম্বারের একটি- ৭, যা একসময় ছিল রাউল গনসালেস, ক্রিস্তিয়ানো রোনালদোর মতো তারকাদের গায়ে।

২০২২-২৩ মৌসুমে ক্লাবটির ৭ নম্বর জার্সি বরাদ্দ ছিল এদেন আজারের জন্য। সম্প্রতি ক্লাব ছাড়েন এই বেলজিয়ান ফরোয়ার্ড।

রদ্রিগো পেয়েছেন মার্কো আসেনসিওর রেখে যাওয়া ১১ নম্বর জার্সি। সম্প্রতি ক্লাব ছাড়ার ঘোষণা দেন এই স্প্যানিয়ার্ড। রদ্রিগোর আগের জার্সি নম্বর ছিল ২১।

এই মৌসুমে কোপা দেল রে জেতা রিয়াল মাদ্রিদ লা লিগায় হয় দ্বিতীয়। আর চ্যাম্পিয়ন্স লিগে তাদের পথ চলা থামে সেমি-ফাইনালে।