২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে পেরুর সাবেক ফুটবল প্রধান আজীবন নিষিদ্ধ

পাশাপাশি ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে মানুয়েল বুরগা সিওয়ানেকে।

দুর্নীতির দায়ে পেরুর সাবেক ফুটবল প্রধান আজীবন নিষিদ্ধ

মানুয়েল বুরগা সিওয়ানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 11:24 PM

Updated : 04 Apr 2023, 11:28 PM

ঘুষের পরিকল্পনায় অংশ নেওয়ার দায়ে বড় শাস্তি পেয়েছেন পেরু ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মানুয়েল বুরগা সিওয়ানে। ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা মঙ্গলবার বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞার কথা জানায়।

একই সঙ্গে সিওয়ানেকে ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

পেশায় আইনজীবী সিওয়ানে ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত পেরু ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) কার্যনির্বাহী কমিটি ও ফিফা ডেভেলপমেন্ট কমিটির সদস্যও ছিলেন তিনি।