১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক‍্যারিয়ারের প্রথম লাল কার্ডে দুই ম‍্যাচ নিষিদ্ধ নয়ার

বায়ার্ন মিউনিখের হয়ে পরের দুটি ঘরোয়া কাপ ম‍্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 12:29 AM

Updated : 26 Aug 2026, 11:03 AM

জার্মান কাপে অখেলোয়াড়সুলভ আচরণের জন‍্য শাস্তি পেয়েছেন মানুয়েল নয়ার। বায়ার্ন মিউনিখের হয়ে পরের দুটি ঘরোয়া কাপ ম‍্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ এই গোলরক্ষক। 

জার্মান ফুটবল অ‍্যাসোসিয়েশন (ডিএফবি) বৃহস্পতিবার বায়ার লেভারকুজেন ম‍্যাচের ওই ঘটনায় নয়ারের শাস্তির কথা জানিয়েছে। 

জার্মান কাপের সেই ম‍্যাচে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করেন ৩৮ বছর বয়সী নয়ার। প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে ১৭তম মিনিটে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই গোলরক্ষক। অধিনায়ককে হারানোর পর ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বায়ার্ন।