২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী

সোমবার লেনদেন শেষে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৮৯ পয়েন্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

সপ্তাহের লেনদেনের প্রথম দিন সূচক বেড়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

সোমবার সকাল সাড়ে ১০টায়  লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৭৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৮৯ পয়েন্ট বেশি।

হাতবদল হয় প্রায় ২১৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২২২টি শেয়ারের, কমে ৩৩টির এবং অপরিবর্তিত ছিল ৫টির দাম।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৫৫ শতাংশ বা প্রায় ২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৯২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম।

এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩ দশমিক ৪৩ শতাংশ বা প্রায় ১৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৩০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ২.৭৩ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৯ ঘ.