২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঠারোময় ডিএসই

সপ্তাহের প্রথম দিন ঢাকার পুঁজিবাজারে ছিল ‘১৮’ -এর প্রাধান্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন ঢাকার পুঁজিবাজারে ছিল ‘১৮’ -এর প্রাধান্য। রোববার ছিল ১৮ ডিসেম্বর। এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, আবার কমেছেও ১১৮টির। দাম অপরিবর্তিত থাকা কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সংখ্যাও ১৮ টি। রোববার ডিএসই সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৯৯৬ পয়েন্টে। এ বিষয়ে ডিএসই সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক সময় এ রকম মিলে যায়। তবে আজ ১৮০০ কোটি টাকা লেনদেন হলে আরো ভালো হতো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯৫৮