২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার নতুন ২ কোম্পানির লেনদেন শুরু

সোমবার থেকে পুঁজিবাজারের দুটি নতুন কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে পুঁজিবাজারের দুটি নতুন কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হবে। কোম্পানি দুটি হলো বস্ত্রখাতের খাতের জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, সোমবার থেকে এ দুটি কোম্পানির শেয়ার ডিএসইতে লেনদেন শুরু হবে। গত ৫ জুলাই রংপুর ডেইরি এবং ৩ আগস্ট জাহিন টেক্সটাইলকে নির্ধারিত দরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভূক্তির অনুমতি দেয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রংপুর ডেইরির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ৮ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা। আর জাহিন টেক্সের প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ১৫ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা। ৩১ ডিসেম্বর ২০১০ পর্যন্ত সর্বশেষ দেওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৬ মাসে জাহিন টেক্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে (এনএভি) ৪৬ টাকা ১ পয়সা। এদিকে ৩০ এপ্রিল ২০১০ পর্যন্ত সর্বশেষ দেওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চার মাসে রংপুর ডেইরির ইপিএস দাঁড়িয়েছে ৮৮ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৫৩ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯২৩ঘ.