২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অপহৃত শিশু উদ্ধার, আটক ২

বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে অপহরণ করা হয়।

জামালপুরে অপহৃত শিশু উদ্ধার, আটক ২

আটক ফজিলা বেগম ও সোনা মণ্ডল।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 10:00 AM

Updated : 19 Aug 2022, 01:36 PM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৫ মাস বয়সী এক শিশুকে অপহরণের কয়েক ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে অপহরণকারী চক্রের দুজনকে।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেন তারা।

এ ঘটনায় আটকরা হলেন- সরিষাবাড়ী উপজেলার ভুরারবাড়ি গ্রামের আব্দুল জব্বার গেন্দার সোনা মণ্ডল (২৪) ও একই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী ফজিলা বেগম (৩৫)।

ওসি বলেন, “একই গ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর স্ত্রী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার ১৫ মাসের ছেলেকে কোলে নিয়ে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সোনা ও ফজিলা শিশুটিকে তার বাবার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে পালিয়ে যায়।”

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার এবং অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে বলে জানান তিনি।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান মহব্বত কবীর।