২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2023, 09:45 PM

Updated : 30 Jan 2023, 09:45 PM

নেত্রকোণার মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকাল ৪টায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির এএসআই মো. আলমগীর হোসেন জানান।

নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এএসআই বলেন, ট্রেনটি ছাড়ার পর ওই যুবক উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।