২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে ঝরল ১১ প্রাণ

দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2024, 09:20 AM

Updated : 16 Apr 2024, 10:51 AM

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষে ১১ জনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুরে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। 

“ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের এই হতাহতের ঘটনা ঘটে।”

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।