ঝিনাইদহে দুজন আটক, অস্ত্র ও মাদক উদ্ধার
উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি গুলি ও ৬০ বোতল ফেন্সিডিল
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুশা এলাকা থেকে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের ফরহাদ হোসেন (৩৩) এবং বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের মিলন হোসেন (৩৮)।
র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান জানান, যশোর থেকে মোটরসাইকেলে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসান তারা।
রাত সাড়ে ৮টার দিকে তল্লাশি করে মিলন হোসেন ও ফরহাদ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও ৬০ বোতল ফেনসিডিল।
আরও জব্দ করা হয় একটি মোটরসাইকেল ও ১৬ হাজার ৯০০ টাকা।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
