২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

বুকে ব্যথা নিয়ে কাশিমপুর কারাগারের বন্দির মৃত্যু

বন্দি শাওন মাহমুদ রতন ঢাকার শেরেবাংলা নগর থানায় তিনটি ডাকাতির মামলার আসামি ছিলেন।

বুকে ব্যথা নিয়ে কাশিমপুর কারাগারের বন্দির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2022, 08:16 PM

Updated : 27 Nov 2022, 09:20 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম।

বন্দি শাওন মাহমুদ রতন (৩৯) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার বরুন্দা এলাকার শফিক উদ্দিনের ছেলে । তার হাজতি নং-১৬৬১/২২।

কারা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে শাওন মাহমুদ রতন বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে শাওন মাহমুদ রতন মারা যান। তার বিরুদ্ধে ঢাকার শেরে বাংলা নগর থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।”

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কারা কর্মকর্তা আমিরুল।